(৩৯৪) আযান [হাদিসের সীমা (৬২৬ – ৬৮৭), সর্বমোট হাদিসঃ ৬২টি]

পরিচ্ছেদ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৩২টি]


যে ব্যক্তি দুই ওয়াক্ত সালাত একত্রে প্রথম সালাতের সময় আতিবাহিত হওয়ার পর পড়বে, তার আযান




15751 OK

(৬৫৬)

সহিহ হাদিস

أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ: «دَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَهَى إِلَى الْمُزْدَلِفَةِ فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاء بِأَذَانٍ وَإِقَامَتَيْنِ، وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا»


জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন : রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চলতে চলতে মুযদালিফায় পৌঁছলেন। সেখানে এক আযান ও দুই একামতের সাথে মাগরিব ও ইশার সালাত আদায় করলেন। এ দু’য়ের মধ্যবর্তী সময় কোন সালাত আদায় করেন নি। [সুনানে আন-নাসায়ী : ৬৫৬]


হাদিসের মান : সহিহ হাদিস



15752 OK

(৬৫৭)

অন্যান্য

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: ` كُنَّا مَعَهُ بِجَمْعٍ فَأَذَّنَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى بِنَا الْمَغْرِبَ، ثُمَّ قَالَ: الصَّلَاةَ. فَصَلَّى بِنَا الْعِشَاء رَكْعَتَيْنِ ` فَقُلْتُ: مَا هَذِهِ الصَّلَاةُ؟ قَالَ: «هَكَذَا صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَكَانِ» --- [حكم الألباني] صحيح دون قوله ثم قال الصلاة والمحفوظ ثم أقام


সাঈদ ইব্‌ন জুবায়র (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন : আমরা আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) এর সঙ্গে মুযদালিফায় ছিলাম। যখন আযান ও ইকামত দেয়া হয়, তখন তিনি আমাদের নিয়ে মাগরিবের সালাত আদায় করেন।তারপর তিনি বলেন : (আবার) সালাত আদায় কর এবং তিনি আমাদের নিয়ে ইশার দুই রাক’আত সালাত আদায় করেন। আমি জিজ্ঞাসা করলাম, এ কোন সালাত ? তিনি বললেন : আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সঙ্গে এস্থানে এরূপেই সালাত আদায় করেছি। [সুনানে আন-নাসায়ী : ৬৫৭]


হাদিসের মান : অন্যান্য