(৩৯৪) আযান [হাদিসের সীমা (৬২৬ – ৬৮৭), সর্বমোট হাদিসঃ ৬২টি]

পরিচ্ছেদ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৪১টি]


ফজরের আযানে ‘আস-সালাতু খাইরুম মিনান্নাউম’ বর্ধিত করা




15742 OK

(৬৪৭)

সহিহ হাদিস

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي سَلْمَانَ، عَنْ أَبِي مَحْذُورَةَ قَالَ: ` كُنْتُ أُؤَذِّنُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْتُ أَقُولُ فِي أَذَانِ الْفَجْرِ الْأَوَّلِ: حَيَّ عَلَى الْفَلَاحِ. الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ. الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ. اللَّهُ أَكْبَرُ. اللَّهُ أَكْبَرُ. لَا إِلَهَ إِلَّا اللَّهُ `


আবূ মাহযূরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর মুয়ায্‌যিন ছিলাম। আমি ফজরের প্রথম আযানে [১] (حَيَّ عَلَى الْفَلَاحِ) এর পরে বলতামঃ (الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ. الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ. اللَّهُ أَكْبَرُ. اللَّهُ أَكْبَرُ. لَا إِلَهَ إِلَّا اللَّهُ) [সুনানে আন-নাসায়ী : ৬৪৭]


[[১] প্রথম আযান দ্বারা আযান উদ্দেশ্য ; ইকামতকে দ্বিতীয় আযান বলে। -অনুবাদক]


হাদিসের মান : সহিহ হাদিস



15743 OK

(৬৪৮)

নির্ণীত নয়

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى وَعَبْدُ الرَّحْمَنِ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ. قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: وَليْسَ بِأَبِي جَعْفَرٍ الْفَرَّاءِ


ইয়াহইয়া ও আব্দুর রহমান (রাঃ) থেকে বর্ণিতঃ

সুফিয়ান এই সনদে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন। আবূ আবদুর রহমান (রহঃ) বলেন : এ সনদে উল্লিখিত আবূ জাফর আবূ জাফর ফাররা নন। [সুনানে আন-নাসায়ী : ৬৪৮]


হাদিসের মান : নির্ণীত নয়