(৩৮) সলম ( অগ্রিম ক্রয়-বিক্রয় ) [হাদিসের সীমা (২২৩৯ - ২২৫৬), সর্বমোট হাদিসঃ ১৮টি]

৩৫/৮. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১টি]


উটনীর বাচ্চা প্রসবের মেয়াদে অগ্রিম বেচা-কেনা।




2281 OK

(২২৫৬)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، أَخْبَرَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانُوا يَتَبَايَعُونَ الْجَزُورَ إِلَى حَبَلِ الْحَبَلَةِ، فَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْهُ‏.‏ فَسَّرَهُ نَافِعٌ أَنْ تُنْتَجَ النَّاقَةُ مَا فِي بَطْنِهَا‏.‏


‘আবদুল্লাহ্‌ [ইবনু ‘উমর (রাঃ)] থেকে বর্ণিতঃ

তিনি বলেন, লোকেরা (মুশরিকরা) গর্ভবতী উটনীর বাচ্চার বাচ্চা প্রসব করার মেয়াদে ক্রয়-বিক্রয় করত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ হতে নিষেধ করলেন। (রাবী) নাফী‘ (রহঃ)- এর ব্যাখ্যা করেছেন, উটনী তার পেটের বাচ্চা প্রসব করবে। [সহিহ বুখারী : ২২৫৬]


হাদিসের মান : সহিহ হাদিস