(৩৬) ই’তিকাফ [হাদিসের সীমা (২০২৫ - ২০৪৬), সর্বমোট হাদিসঃ ২২টি]

৩৩/১৯. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১টি]


ই‘তিকাফরত ব্যক্তি মাথা ধোয়ার নিমিত্তে তার মাথা ঘরে প্রবেশ করানো।




2070 OK

(২০৪৬)

সহিহ হাদিস

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهِيَ حَائِضٌ وَهْوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ وَهْىَ فِي حُجْرَتِهَا، يُنَاوِلُهَا رَأْسَهُ‏.‏


‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি ঋতুবতী অবস্থায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর চুল আঁচড়িয়ে দিতেন। ঐ সময়ে তিনি মসজিদে ই‘তিকাফ অবস্থায় থাকতেন আর ‘আয়িশা (রাঃ) তাঁর হুজরায় অবস্থান করতেন। তিনি ‘আয়িশা (রাঃ)-এর দিকে তাঁর মাথা বাড়িয়ে দিতেন। [সহিহ বুখারী : ২০৪৬]


হাদিসের মান : সহিহ হাদিস