(৩৩) সাওম [হাদিসের সীমা (১৮৯১ - ২০০৭), সর্বমোট হাদিসঃ ১১৮টি]
৩০/৪০. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫৮টি]
রমযানের কাযা কখন আদায় করতে হবে?
ইব্নু ‘আব্বাস (রাঃ) বলেন, পৃথক পৃথক রাখলে কোন ক্ষতি নেই । কেননা আল্লাহ বলেছেন, ‘অন্যদিনে এর সংখ্যা পূর্ণ করবে’ (আল-বাকারাহ (২) : ১৮৪) । সা’ঈদ ইব্নু মুসায়্যাব (রহঃ) বলেছেন, রমযানের কাযা আদায় না করে যুলহাজ্জ মাসের প্রথম দশকে সওম পালন করা উচিত নয় । ইবরাহীম নাখ’ঈ (রহঃ) বলেন, অবহেলার কারণে যদি পরবর্তী রমযান এসে যায় তাহলে উভয় রমযানের সওম এক সাথে আদায় করবে । মিসকীন খাওয়াতে হবে বলে তিনি মনে করেন না । আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত । একটি মুরসাল হাদীসে এবং ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, সে খাওয়াবে; অথচ আল্লাহ তাআলা খাওয়ানোর কথাটি উল্লেখ করেননি । বরং তিনি বলেছেন, ‘অন্যদিনে এর সংখ্যা পূর্ণ করবে’- (আল-বাকারাহ : ১৮৪) ।
1974

(১৯৫০)
সহিহ হাদিস
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ قَالَ سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلاَّ فِي شَعْبَانَ قَالَ يَحْيَى الشُّغْلُ مِنْ النَّبِيِّ أَوْ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم
‘আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমার উপর রমযানের যে কাযা হয়েছে তা পরবর্তী শা’বান ব্যতীত আমি আদায় করতে পারতাম না। ইয়াহইয়া (রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ব্যস্ততার কারণে কিংবা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে ব্যস্ততার কারণে। [সহিহ বুখারী : ১৯৫০]
হাদিসের মান : সহিহ হাদিস