(৩০০) পিতা-মাতার সাথে সদ্ধ্যবহার [হাদিসের সীমা (১ - ৪৬), সর্বমোট হাদিসঃ ৪৬টি]

২৩. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩টি]


অনুচ্ছেদঃ পিতার নাম নিও নাসাঈ, তার আগে বসো না এবং তার আগে আগে চলো না।




46804 OK

(৪৪)

সহিহ হাদিস

حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ زَكَرِيَّا قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ , أَوْ غَيْرِهِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَبْصَرَ رَجُلَيْنِ، فَقَالَ لِأَحَدِهِمَا: مَا هَذَا مِنْكَ؟ فَقَالَ: أَبِي، فَقَالَ: لَا تُسَمِّهِ بِاسْمِهِ، وَلَا تَمْشِ أَمَامَهُ، وَلَا تَجْلِسْ قَبْلَهُ


আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

আবু হুরায়রা (রাঃ) দুই ব্যক্তিকে দেখে তাদের একজনকে জিজ্ঞেস করেন, ইনি তোমার কি হন? সে বললো, তিনি আমার পিতা। তিনি বলেন, তাকে নাম ধরে ডেকো না, তার আগে আগে চলো না এবং তার আগে বসো না (বাযযার, ইবনুস সুন্নী)। [আদাবুল মুফরাদ : ৪৪]


হাদিসের মান : সহিহ হাদিস