
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ قَالَ: أَنْبَأَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنِي الْمُطَّلِبُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا، يُسْنِدُ ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
মুত্তালিব ইব্ন আবদুল্লাহ ইব্ন হানতাব (রাঃ) থেকে বর্ণিতঃ
আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ) তিন-তিনবার ধৌত করে উযূ করেছেন এবং বলেছেন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ উযূ করেছেন।[১] [সুনানে আন-নাসায়ী : ৮১]
[[১] উযূর অঙ্গসমূহ তিনবার করে ধৌত করা সুন্নত। একবার করে ধৌত করলে উযূ হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হবে না। একে বলা হয় বয়ানে জাওয়ায। অর্থাৎ একবার করে করে ধৌত করলেও উযূ হয়ে যায়। - অনুবাদক]
হাদিসের মান : সহিহ হাদিস