(২৮৬) সহিহ হাদিসের কুদসি সমগ্র [হাদিসের সীমা (১ - ১৬৩), সর্বমোট হাদিসঃ ১৬৩টি]

৯৩. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১১টি]


অন্যায়ভাবে হত্যাকারীর পাপ




48297 OK

(১৫৩)

সহিহ হাদিস

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ( عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «يَجِيءُ الرَّجُلُ آخِذًا بِيَدِ الرَّجُلِ فَيَقُولُ: يَا رَبِّ هَذَا قَتَلَنِي. فَيَقُولُ اللَّهُ لَهُ: لِمَ قَتَلْتَهُ؟ فَيَقُولُ: قَتَلْتُهُ لِتَكُونَ الْعِزَّةُ لَكَ. فَيَقُولُ: فَإِنَّهَا لِي، وَيَجِيءُ الرَّجُلُ آخِذًا بِيَدِ الرَّجُلِ فَيَقُولُ: إِنَّ هَذَا قَتَلَنِي. فَيَقُولُ اللَّهُ لَهُ: لِمَ قَتَلْتَهُ؟ فَيَقُولُ: لِتَكُونَ الْعِزَّةُ لِفُلَانٍ فَيَقُولُ: إِنَّهَا لَيْسَتْ لِفُلَانٍ فَيَبُوءُ بِإِثْمِهِ» . ( ن ) صحيح لما بعده


আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “এক ব্যক্তি অপর ব্যক্তির হাত ধরে উপস্থিত হবে এবং বলবেঃ হে আমার রবঃ এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। আল্লাহ বললেনঃ কেন তাকে হত্যা করেছ? সে বলবেঃ আমি তাকে এ জন্য হত্যা করেছি যেন আপনার সম্মান বুলন্দ হয়। তিনি বলবেনঃ হ্যাঁ তা আমার জন্য। অপর ব্যক্তি অপর ব্যক্তির হাত ধরে উপস্থিত হবে এবং বলবেঃ এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। আল্লাহ তাকে বলবেন কেন হত্যা করেছ? সে বলবেঃ যেন অমুকের সম্মান বুলন্দ হয়। তিনি বলবেনঃ তার জন্য সম্মান নয়, ফলে সে তার পাপ বহন করবে”। [নাসায়ি] পরবর্তী হাদিসের বিবেচনায় সহিহ। [সহিহ হাদিসে কুদসি : ১৫৩]


হাদিসের মান : সহিহ হাদিস



48298 OK

(১৫৪)

সহিহ হাদিস

عَنْ أَبِي عِمْرَانَ الجوني قَالَ: قُلْتُ لِجُنْدُبٍ: إِنِّي بَايَعْتُ هَؤُلَاءِ -يَعْنِي ابْنَ الزُّبَيْرِ- وَإِنَّهُمْ يُرِيدُونَ أَنْ أَخْرُجَ مَعَهُمْ إِلَى الشَّامِ فَقَالَ: أَمْسِكْ. فَقُلْت:ُ إِنَّهُمْ يَأْبَوْنَ عَلَي، فَقَالَ: افْتَدِ بِمَالِكَ. قَالَ: قُلْتُ: إِنَّهُمْ يَأْبَوْنَ إِلَّا أَنْ أُقَاَتِلْ مَعَهُمْ بِالسَّيْفِ، فَقَالَ جُنْدُبٌ: حَدَّثَنِي فُلَانٌ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «يَجِيءُ الْمَقْتُولُ بِقَاتِلِهِ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ: يَا رَبِّ سَلْ هَذَا فِيمَ قَتَلَنِي» قَالَ شُعْبَةُ: فَأَحْسِبُهُ قَالَ: «فَيَقُولُ: عَلَامَ قَتَلْتَهُ؟ فَيَقُولُ: قَتَلْتُهُ عَلَى مُلْكِ فُلَان». قَالَ: فَقَالَ جُنْدُبٌ: فَاتَّقِهَا. ( حم ) صحيح


ইমরান আল-জাওনি থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি জুনদুবকে বললামঃ আমি তাদের নিকট বায়‘আত হয়েছি, অর্থাৎ আব্দুল্লাহ ইব্‌ন জুবায়ের এর হাতে, তারা চায় আমি তাদের সাথে শামের উদ্দেশ্যে রওয়ানা হই, তিনি বললেনঃ বিরত থাক। আমি বললামঃ তারা আমাকে পীড়াপীড়ি করে। তিনি বললেনঃ তোমার সম্পদ দিয়ে বিরত থাক। তিনি বলেনঃ আমি বললামঃ আমি তাদের সাথে তলোয়ার দ্বারা যুদ্ধ করব এ ছাড়া কিছুতেই তারা রাজি হয় না। অতঃপর জুনদুব বললেনঃ অমুকে আমার নিকট বলেছে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে নিয়ে উপস্থিত হবে, অতঃপর সে বলবেঃ তাকে জিজ্ঞাসা কর কেন আমাকে হত্যা করেছে”। শু‘বা বলেনঃ আমার মনে হয় তিনি বলেছেনঃ “সে বলবেঃ কিসের ওপর আমাকে হত্যা করেছে? সে বলবেঃ অমুকের নেতৃত্বে আমি তাকে হত্যা করেছি”। তিনি বলেনঃ অতঃপর জুনদুব বললঃ সুতরাং তুমি বিরত থাক। [আহমদ] [সহিহ হাদিসে কুদসি : ১৫৪]


হাদিসের মান : সহিহ হাদিস