
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ( قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: «إِنَّ اللَّهَ قَالَ: إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ عَوَّضْتُهُ مِنْهُمَا الْجَنَّةَ». يُرِيدُ عَيْنَيْهِ. ( خ ) صحيح
আনাস ইব্ন মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)কে বলতে শুনেছিঃ “আল্লাহ বলেনঃ আমি আমার বান্দাকে যখন তার দু’টি প্রিয় বস্তু [১] দ্বারা পরীক্ষা করি, অতঃপর সে ধৈর্যধারণ করে, আমি তার বিনিময়ে তাকে জান্নাত দান করি”। [বুখারি] [সহিহ হাদিসে কুদসি : ১৪৮]
[[১] এখানে দু’টি প্রিয় বস্তু বলে দু’চোখ বোঝানো হয়েছে। [সম্পাদক]]
হাদিসের মান : সহিহ হাদিস

عَنْ أَبِي هُرَيْرَةَ ( رفَعُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «يَقُولُ اللَّهُ عَزّ وَجَلّ: مَنْ أَذْهَبْتُ حَبِيبَتَيْهِ فَصَبَرَ وَاحْتَسَبَ لَمْ أَرْضَ لَهُ بِثَوَابٍ دُونَ الْجَنَّةِ». (ت ) صحيح
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে মারফু সনদে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ “আল্লাহ তা‘আলা বলেনঃ আমি যার দু’টি প্রিয় বস্তু নিয়ে নেই, অতঃপর সে ধৈর্যধারণ করে ও সওয়াবের আশা করে, আমি তার জন্য জান্নাত ব্যতীত কোন প্রতিদানে সন্তুষ্ট হই না”। [তিরমিযি] [সহিহ হাদিসে কুদসি : ১৪৯]
হাদিসের মান : সহিহ হাদিস

عن ابن عباس -رضي الله عنه- قال: قال رسول الله صلى الله عليه وسلم : «يقول الله تبارك وتعالى: إذا أخذت كريمتي عبدي فصبر واحتسب لم أرض له ثوابًا دون الجنة». (حب) صحيح
ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “আল্লাহ তা‘আলা বলেনঃ আমি যখন আমার বান্দার প্রিয় দু’টি বস্তু গ্রহণ করি, অতঃপর সে সবর করে ও ধৈর্যধারণ করে, আমি তার জন্য জান্নাত ব্যতীত কোন সওয়াবে সন্তুষ্ট হব না”। [ইব্ন হিব্বান] [সহিহ হাদিসে কুদসি : ১৫০]
হাদিসের মান : সহিহ হাদিস