(২৮৬) সহিহ হাদিসের কুদসি সমগ্র [হাদিসের সীমা (১ - ১৬৩), সর্বমোট হাদিসঃ ১৬৩টি]

৭৮. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩০টি]


ভালোর নির্দেশ দেয়া ও খারাপ থেকে বিরত রাখা




48278 OK

(১৩৪)

হাসান হাদিস

عَنْ أبي سَعِيدٍ الْخُدْرِيَّ ( يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: «إِنَّ اللَّهَ لَيَسْأَلُ الْعَبْدَ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يَقُولَ: مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَ الْمُنْكَرَ أَنْ تُنْكِرَهُ؟ فَإِذَا لَقَّنَ اللَّهُ عَبْدًا حُجَّتَهُ قَالَ: يَا رَبِّ رَجَوْتُكَ وَفَرِقْتُ مِن النَّاسِ». ( جه, حب ) حسن


আবু সায়িদ খুদরি (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)কে বলতে শুনেছিঃ “আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন বান্দাকে জিজ্ঞেস করবেন, এক পর্যায়ে বলবেনঃ তুমি যখন খারাপ কর্ম দেখেছ কেন বাঁধা দাওনি? আল্লাহ যখন বান্দাকে তার উত্তর শিক্ষা দিবেন, সে বলবেঃ হে আমার রব, তোমার মাগফেরাত আশা করেছি ও মানুষকে ভয় করেছি”। [ইব্‌ন মাজাহ ও ইব্‌ন হিব্বান] [সহিহ হাদিসে কুদসি : ১৩৪]


হাদিসের মান : হাসান হাদিস