(২৮৬) সহিহ হাদিসের কুদসি সমগ্র [হাদিসের সীমা (১ - ১৬৩), সর্বমোট হাদিসঃ ১৬৩টি]

৭১. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৭টি]


আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের ঘটনা




48271 OK

(১২৭)

সহিহ হাদিস

عَنْ أَبِي هُرَيْرَةَ ( عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ- يَعْنِي: اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى-: «لَا يَنْبَغِي لِعَبْدٍ لِي (و قَالَ ابْنُ الْمُثَنَّى: لِعَبْدِي) أَنْ يَقُولَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى عَلَيْهِ السَّلَام» . ( م, خ )صحيح


আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “আল্লাহ তা‘আলা বলেছেনঃ আমার কোন বান্দার জন্য (বর্ণনাকারী ইব্‌ন মুসান্না বলেছেনঃ আমার বান্দার জন্য) এমন বলা সমীচীন নয়ঃ আমি ইউনুস ইব্‌ন মাত্তা আলাইহিস সালাম থেকে উত্তম [১] ”। [বুখারি ও মুসলিম] [সহিহ হাদিসে কুদসি : ১২৭]


[[১] অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের ঘটনা শুনে হয়ত কেউ মনে করতে পারে যে, ইউনুস আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে পারেন নি, আমি তার থেকে উত্তম। এ জাতীয় কোনো কথা বলে নিজেকে নিয়ে অহংকার যেন কেউ না করে। কারণ, নবীগণ অন্যান্য সকল মানুষ থেকে উত্তম। তাদের সাথে আর কারও তুলনা চলে না। আর তাদের মান-মর্যাদা নিয়ে প্রশ্ন তোলার তো কোনো সুযোগই নেই। সুতরাং কেউ যেন এটা বলে না বসে যে, সে ইউনুস আলাইহিস সালাম থেকে ভালো। [সম্পাদক]]


হাদিসের মান : সহিহ হাদিস