(২৮৬) সহিহ হাদিসের কুদসি সমগ্র [হাদিসের সীমা (১ - ১৬৩), সর্বমোট হাদিসঃ ১৬৩টি]

৪১. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৮৮টি]


কতক জাহান্নামীর জাহান্নাম থেকে বের হওয়া




48220 OK

(৭৬)

সহিহ হাদিস

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ -رَضِيَ اللَّهُ عَنْهُ- أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: « يَخْرُجُ مِنْ النَّارِ أَرْبَعَةٌ يُعْرَضُونَ عَلَى اللَّهِ -عَزَّ وَجَلَّ- فَيَأْمُرُ بِهِمْ إِلَى النَّارِ، فَيَلْتَفِتُ أَحَدُهُمْ، فَيَقُولُ: أَيْ رَبِّ قَدْ كُنْتُ أَرْجُو إِنْ أَخْرَجْتَنِي مِنْهَا أَنْ لَا تُعِيدَنِي فِيهَا فَيَقُولُ: فَلَا نُعِيدُكَ فِيهَا ». ( حم ) صحيح


আনাস ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “জাহান্নাম থেকে চারজন বের হবে, তাদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে, অতঃপর তিনি তাদেরকে জাহান্নামের নির্দেশ দিবেন, ফলে তাদের একজন পিছন ফিরে তাকাবে এবং বলবেঃ হে আমার রব, আমি আশা করেছিলাম যদি সেখান থেকে আমাকে বের করেন, সেখানে আমাকে ফিরিয়ে দিবেন না, ফলে তিনি বলবেনঃ আমি তোমাকে সেখানে ফিরিয়ে দিব না”। [আহমদ] [সহিহ হাদিসে কুদসি : ৭৬]


হাদিসের মান : সহিহ হাদিস