(২৪) সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ [হাদিসের সীমা (১১৯৮ - ১২২৩), সর্বমোট হাদিসঃ ২৭টি]

২১/৮. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৮টি]


সালাতের মধ্যে কংকর সরানো।




1216 OK

(১২০৭)

সহিহ হাদিস

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي مُعَيْقِيبٌ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي الرَّجُلِ يُسَوِّي التُّرَابَ حَيْثُ يَسْجُدُ قَالَ ‏ `‏ إِنْ كُنْتَ فَاعِلاً فَوَاحِدَةً ‏`‏‏.‏


মু’আইকিব (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সে ব্যক্তি সম্পর্কে বলেছেন, যে সিজদা‌র স্থান হতে মাটি সমান করে। তিনি বলেন, যদি তোমার একান্তই করতে হয়, তবে একবার। [সহিহ বুখারী : ১২০৭]


হাদিসের মান : সহিহ হাদিস