(২২) তাহাজ্জুদ [হাদিসের সীমা (১১২০ - ১১৮৭), সর্বমোট হাদিসঃ ৬৮টি]

১৯/২৯. অধ্যায়: [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৬টি]


ফরজ সালাতের পর নফল সালাত।




1181 OK

(১১৭২)

সহিহ হাদিস

مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللهِ قَالَ أَخْبَرَنَا نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَجْدَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَسَجْدَتَيْنِ بَعْدَ الظُّهْرِ وَسَجْدَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَسَجْدَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَسَجْدَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ فَأَمَّا الْمَغْرِبُ وَالْعِشَاءُ فَفِي بَيْتِهِ


ইবনু ’উমর (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে যুহরের পূর্বে দু’রাক’আত, যুহরের পর দু’রাক’আত, মাগরিবের পর দু’রাক’আত, ’ইশার পর দু’রাক’আত এবং জুমু’আর পর দু’রাক’আত সালাত আদায় করেছি। তবে মাগরিব ও ’ইশার পরের সালাত তিনি তাঁর ঘরে আদায় করতেন। (৯৩৭) (আ.প্র. ১০৯৭, ই.ফা. ১১০৩) [সহিহ বুখারী : ১১৭২]


হাদিসের মান : সহিহ হাদিস



1182 OK

(১১৭৩)

সহিহ হাদিস

وَحَدَّثَتْنِي أُخْتِي حَفْصَةُ أَنَّ النَّبِيَّ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَعْدَ مَا يَطْلُعُ الْفَجْرُ وَكَانَتْ سَاعَةً لاَ أَدْخُلُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهَا وَقَالَ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ بَعْدَ الْعِشَاءِ فِي أَهْلِهِ تَابَعَهُ كَثِيرُ بْنُ فَرْقَدٍ وَأَيُّوبُ عَنْ نَافِعٍ.


ইবনু ’উমর (রাঃ) থেকে বর্ণিতঃ

আমার বোন (উম্মুল মু’মিনীন) হাফসা (রাঃ) আমাকে হাদীস শুনিয়েছেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফজর হবার পর সংক্ষিপ্ত দু’রাক’আত সালাত আদায় করতেন। (ইব্‌নু ’উমর (রাঃ) বলেন,) এটি ছিল এমন একটি সময়, যখন আমরা কেউ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খিদমতে হাযির হতাম না। ইব্‌নু আবু যিনাদ (রহঃ) বলেছেন, মূসা ইব‌্নু ’উক্বাহ (রাঃ) নাফি’ (রহঃ) হতে ’ইশার পরে তাঁর পরিজনের মধ্যে কথাটি বর্ণনা করেছেন। (৬১৮; মুসলিম ৬/১৫, হাঃ ৭২৯) (আ.প্র. ১০৯৭ শেষাংশ, ই.ফা. ১১০৩ শেষাংশ) [সহিহ বুখারী : ১১৭৩]


হাদিসের মান : সহিহ হাদিস