(১৮৭) ভবিষ্যৎ কথন ও কুলক্ষন-সুলক্ষণ [হাদিসের সীমা (৩৯০৪ – ৩৯২৫), সর্বমোট হাদিসঃ ২২টি]

অনুচ্ছেদ-২১ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২২টি]


গণক সম্পর্কে




24768 OK

(৩৯০৪)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ حَكِيمٍ الأَثْرَمِ، عَنْ أَبِي تَمِيمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏`‏ مَنْ أَتَى كَاهِنًا ‏`‏ ‏.‏ قَالَ مُوسَى فِي حَدِيثِهِ ‏`‏ فَصَدَّقَهُ بِمَا يَقُولُ ‏`‏ ‏.‏ ثُمَّ اتَّفَقَا ‏`‏ أَوْ أَتَى امْرَأَةً ‏`‏ ‏.‏ قَالَ مُسَدَّدٌ ‏`‏ امْرَأَتَهُ حَائِضًا أَوْ أَتَى امْرَأَةً ‏`‏ ‏.‏ قَالَ مُسَدَّدٌ ‏`‏ امْرَأَتَهُ فِي دُبُرِهَا فَقَدْ بَرِئَ مِمَّا أَنْزَلَ اللَّهُ عَلَى مُحَمَّدٍ ‏`‏ ‏.‏


আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ কোন ব্যক্তি গণকের নিকট গেলে (বর্ণনাকারী মূসা তার হাদীসে বলেন) এবং তার কথা বিশ্বাস করলে অথবা স্ত্রীর সাথে ( মুসাদ্দাদের বর্ণনায় রয়েছে) ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস করলে অথবা স্ত্রীর পশ্চাৎ দ্বারে সহবাস করলে সে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর যা অবতীর্ণ হয়েছে, সে তা থেকে দায়মুক্ত (অর্থাৎ ইসলামের গণ্ডির বাইরে)। [সুনানে আবু দাউদ : ৩৯০৪]


হাদিসের মান : সহিহ হাদিস