(১৮৫) খাদ্যদ্রব্য [হাদিসের সীমা (৩৭৩৬ – ৩৮৫৪), সর্বমোট হাদিসঃ ১১৯টি]

অনুচ্ছেদ-৩৮ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৭টি]


দুই রং-এর খাদ্য একত্র করা সম্পর্কে




24682 OK

(৩৮১৮)

যঈফ হাদিস

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ حُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏`‏ وَدِدْتُ أَنَّ عِنْدِي خُبْزَةً بَيْضَاءَ مِنْ بُرَّةٍ سَمْرَاءَ مُلَبَّقَةً بِسَمْنٍ وَلَبَنٍ ‏`‏ ‏.‏ فَقَامَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَاتَّخَذَهُ فَجَاءَ بِهِ فَقَالَ ‏`‏ فِي أَىِّ شَىْءٍ كَانَ هَذَا ‏`‏ ‏.‏ قَالَ فِي عُكَّةِ ضَبٍّ قَالَ ‏`‏ ارْفَعْهُ ‏`‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ هَذَا حَدِيثٌ مُنْكَرٌ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَأَيُّوبُ لَيْسَ هُوَ السَّخْتِيَانِيَّ ‏.‏


ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দুধ ও ঘিয়ে ভিজানো সাদা আটার সাদা রুটি আমার খুবই পছন্দ। লোকদের মধ্য হতে এক ব্যক্তি উঠে গিয়ে ঐ ধরনের রুটি তৈরি করে আনলো। তিনি প্রশ্ন করলেনঃ ঘি কিরুপ পাত্রে ছিল? লোকটি বললো, গুই সাপের চামড়ার পাত্রে। তিনি বলেনঃ এটা তুলে নিয়ে যাও। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীসটি মুনকার। [৩৮১৮]

সানাদ দুর্বল : মিশকাত (৪২২৯)। [সুনানে আবু দাউদ : ৩৮১৮]


[[৩৮১৮] ইবনু মাজাহ্‌, বায়হাক্বী। হাদীসটি মুনকার।]


হাদিসের মান : যঈফ হাদিস