(১৮৫) খাদ্যদ্রব্য [হাদিসের সীমা (৩৭৩৬ – ৩৮৫৪), সর্বমোট হাদিসঃ ১১৯টি]

অনুচ্ছেদ-২৯ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫৮টি]


হুবারার গোশত (দ্রুত দৌড়াতে পারে এমন বৃহদাকার পাখি) খাওয়া সম্পর্কে




24661 OK

(৩৭৯৭)

যঈফ হাদিস


বুরাইহ ইবনু ‘উমার ইবনু সাফীনাহ (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্র থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর সঙ্গে হুবারার গোশত খেয়েছি। [৩৭৯৭]

দুর্বলঃ মিশকাত (৪১২৫)। [সুনানে আবু দাউদ : ৩৭৯৭]


[[৩৭৯৭] তিরমিযীঃ তিনি বলেনঃ এই হাদীসটি গরীব। বায়হাক্বী। সানাদের ইবরাহীমকে দারাকুতনী যঈফ বলেছেন। ইবনু হিব্বান বলেনঃ তার দ্বারা দলীল গ্রহণ হালাল নয়। ইমাম বুখারী বলেনঃ মাজহুল। ইবনু হাজার আত-তালখীস গ্রন্থে বলেনঃ এর সানাদ দুর্বল।]


হাদিসের মান : যঈফ হাদিস