(১৮৫) খাদ্যদ্রব্য [হাদিসের সীমা (৩৭৩৬ – ৩৮৫৪), সর্বমোট হাদিসঃ ১১৯টি]

অনুচ্ছেদ-১৩ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৯৩টি]


তাড়াহুড়ার সময় হাত না ধুয়ে আহার করা




24626 OK

(৩৭৬২)

যঈফ হাদিস


জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পেশাব-পায়খানা সেরে গিরিপথ-থেকে নামলেন। আমাদের সামনে ঢালের উপর খেজুর রাখা ছিল। আমরা তাঁকে খেতে ডাকলে তিনি আমাদের সঙ্গে খেজুর খেলেন কিন্ত পানি স্পর্শ করলেন না (হাত ধৌত করেননি)। [সুনানে আবু দাউদ : ৩৭৬২]


[[৩৭৬২] আহমাদ, বায়হাক্বী। সানাদে আবূ যুবাইর একজন মুদাল্লিস এবং তিনি এটি আন আন শব্দে বর্ণনা করেছেন।]


হাদিসের মান : যঈফ হাদিস