(১৮) বৃষ্টির জন্য দোয়া [হাদিসের সীমা (১০০৫ - ১০৩৯), সর্বমোট হাদিসঃ ৩৬টি]

১৫/২৩. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৮টি]


বৃষ্টিপাতের সময় কী বলতে হয়।


ইব্‌নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। কুরআনের আয়াত (كَصَيِّب) অর্থ বৃষ্টি (সূরা আল-বাকারাহ ১৯)। অন্যরা বলেছেন (كَصَيِّب) শব্দটি (صاب واصابَ يَصيبُ) এর মূল ধাতু হতে উৎপন্ন।



1041 OK
View Quran

(১০৩২)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ الْمَرْوَزِيُّ ـ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ ‏ `‏ صَيِّبًا نَافِعًا ‏`‏‏.‏ تَابَعَهُ الْقَاسِمُ بْنُ يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ‏.‏ وَرَوَاهُ الأَوْزَاعِيُّ وَعُقَيْلٌ عَنْ نَافِعٍ‏.‏


‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বৃষ্টি দেখলে বলতেন, হে আল্লাহ্‌! মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও। ক্বাসিম ইব্‌নু ইয়াহ্‌ইয়া (রহঃ) ‘উবাইদুল্লাহ্‌র সূত্রে তার বর্ণনায় ‘আবদুল্লাহ্‌ (রহঃ)-এর অনুসরণ করেছেন এবং ‘উকায়ল ও আওযায়ী (রহঃ) নাফি’ (রহঃ) হতে তা বর্ণনা করেছেন। [সহিহ বুখারী : ১০৩২]


হাদিসের মান : সহিহ হাদিস