(১৮) বৃষ্টির জন্য দোয়া [হাদিসের সীমা (১০০৫ - ১০৩৯), সর্বমোট হাদিসঃ ৩৬টি]

১৫/১. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৬টি]


ইসতিস্‌কা (পানি প্রার্থনা) ও ইসতিস্‌কার জন্য নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বের হওয়া।




1013 OK

(১০০৫)

সহিহ হাদিস

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَسْتَسْقِي وَحَوَّلَ رِدَاءَهُ‏.‏


‘আব্বাদ ইব্‌নু তামীম (রহঃ)-এর চাচা ‘আবদুল্লাহ ইব্‌নু যায়দ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বৃষ্টির জন্য দু’আয় বের হলেন এবং তিনি স্বীয় চাদর পরিবর্তন করলেন। [সহিহ বুখারী : ১০০৫]


হাদিসের মান : সহিহ হাদিস