(১৭৯) শপথ ও মানত [হাদিসের সীমা (৩২৪২ – ৩৩২৫), সর্বমোট হাদিসঃ ৮৪টি]

অনুচ্ছেদ-১২ [মোট হাদিসঃ ৪টি] [অবশিষ্ট হাদিসঃ ৬৩টি]


নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কসমের ধরন




24127 OK

(৩২৬৩)

সহিহ হাদিস

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ ‏:‏ أَكْثَرُ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَحْلِفُ بِهَذِهِ الْيَمِينِ ‏:‏ ‏ `‏ لاَ، وَمُقَلِّبِ الْقُلُوبِ ‏`‏ ‏.‏


ইবনু ‘উমার (রা:) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, অধিকাংশ সময় রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এভাবে শপথ করতেনঃ “লা ওয়া মুকাল্লিবিল কুলূব”।

সহীহঃ যিলালুল জান্নাহ (২৩৬)। [সুনানে আবু দাউদ : ৩২৬৩]


হাদিসের মান : সহিহ হাদিস



24128 OK

(৩২৬৪)

যঈফ হাদিস

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ عَاصِمِ بْنِ شُمَيْخٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ ‏:‏ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اجْتَهَدَ فِي الْيَمِينِ قَالَ ‏:‏ ‏ `‏ وَالَّذِي نَفْسُ أَبِي الْقَاسِمِ بِيَدِهِ ‏`‏ ‏.‏


আবূ সাঈদ আল-খুদরী (রা:) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন গুরুত্ব সহকারে শপথ করতেন, তখন বলতেনঃ “লা ওয়াল্লাযী নাফসু আবিল ক্বাসিমে বিয়াদিহ”।

দুর্বলঃ মিশকাত (৩৪২২), যঈফ আল-জামি’উস সাগীর (৪৩২৮)। [সুনানে আবু দাউদ : ৩২৬৪]


হাদিসের মান : যঈফ হাদিস



24129 OK

(৩২৬৫)

যঈফ হাদিস

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، أَخْبَرَنِي زَيْدُ بْنُ حُبَابٍ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنِي أَبِي أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ ‏:‏ كَانَتْ يَمِينُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا حَلَفَ يَقُولُ ‏:‏ ‏ `‏ لاَ، وَأَسْتَغْفِرُ اللَّهَ ‏`‏ ‏.‏


আবূ হুরাইরাহ (রা:) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শপথ করার সময় বলতেনঃ “লা ওয়া আসতাগফিরুল্লাহ”।

দুর্বলঃ ইবনু মাজাহ (২০৯৩), মিশকাত (৩৪৩২)। [সুনানে আবু দাউদ : ৩২৬৫]


হাদিসের মান : যঈফ হাদিস



24130 OK

(৩২৬৬)

যঈফ হাদিস

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَيَّاشٍ السَّمَعِيُّ الأَنْصَارِيُّ، عَنْ دَلْهَمِ بْنِ الأَسْوَدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَاجِبِ بْنِ عَامِرِ بْنِ الْمُنْتَفِقِ الْعُقَيْلِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ، لَقِيطِ بْنِ عَامِرٍ قَالَ دَلْهَمٌ وَحَدَّثَنِيهِ أَيْضًا الأَسْوَدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطٍ، ‏:‏ أَنَّ لَقِيطَ بْنَ عَامِرٍ، خَرَجَ وَافِدًا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَقِيطٌ ‏:‏ فَقَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ حَدِيثًا فِيهِ ‏:‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏:‏ ‏ `‏ لَعَمْرُ إِلَهِكَ ‏`‏ ‏.‏


আসিম ইবনু লাক্বীত্ব (রা:) থেকে বর্ণিতঃ

একদা লাক্বীত্ব ইবনু ‘আসিম (রাঃ) একটি দলের প্রতিনিধি হয়ে রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাথে সাক্ষাৎ করতে রওয়ানা হলেন। লাক্বীত্ব (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দরবারে উপস্থিত হলাম। অতঃপর তিনি এ হাদীস বর্ণনা করেন। যাতে রয়েছেঃ নাবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “লাআমরু ইলাহিকা”।

দুর্বলঃ যিলালুল জান্নাহ (৬৩৬)। [সুনানে আবু দাউদ : ৩২৬৬]


হাদিসের মান : যঈফ হাদিস