(১৭৯) শপথ ও মানত [হাদিসের সীমা (৩২৪২ – ৩৩২৫), সর্বমোট হাদিসঃ ৮৪টি]

অনুচ্ছেদ-১ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৮৪টি]


মিথ্যা কসমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী




24106 OK

(৩২৪২)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ `‏ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ مَصْبُورَةٍ كَاذِبًا فَلْيَتَبَوَّأْ بِوَجْهِهِ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏`‏ ‏.‏


ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বন্দী থাকা অবস্থায় মিথ্যা শপথ করলো, সে যেন নিজের বাসস্থান জাহান্নামের নির্ধারণ করে নিলো।

সহীহ: সহীহাহ (২৩৩২)। [সুনানে আবু দাউদ : ৩২৪২]


হাদিসের মান : সহিহ হাদিস