(১৭৭) কর, ফাই ও প্রশাসক [হাদিসের সীমা (২৯২৮ – ৩০৮৮), সর্বমোট হাদিসঃ ১৬১টি]

অনুচ্ছেদ -৯ [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ১৪৯টি]


বাই’আত সম্পর্কে




23804 OK

(২৯৪০)

সহিহ হাদিস

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنَّا نُبَايِعُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ وَيُلَقِّنُنَا فِيمَا اسْتَطَعْتَ ‏.‏


ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর নিকট শ্রবণ এবং আনুগত্যের বাই’আত করেছি। তিনি আমাদেরকে বলতেন, “তোমাদের সামর্থ্য অনুপাতে”। [সুনানে আবু দাউদ : ২৯৪০]


হাদিসের মান : সহিহ হাদিস



23805 OK

(২৯৪১)

সহিহ হাদিস

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، رضى الله عنها أَخْبَرَتْهُ عَنْ بَيْعَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم النِّسَاءَ قَالَتْ مَا مَسَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَ امْرَأَةٍ قَطُّ إِلاَّ أَنْ يَأْخُذَ عَلَيْهَا فَإِذَا أَخَذَ عَلَيْهَا فَأَعْطَتْهُ قَالَ ‏ `‏ اذْهَبِي فَقَدْ بَايَعْتُكِ ‏`‏ ‏.‏


উরওয়াহ (রহঃ) থেকে বর্ণিতঃ

‘আয়িশাহ (রাঃ) তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক নারীদের বাই’আত গ্রহণের পদ্ধতি সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কোন নারীকে নিজ হাতে স্পর্শ করতেন না, শুধু তাদের থেকে ওয়াদা নিতেন। তিনি কোন নারী থেকে ওয়াদা নিলে এবং সে তাঁর আনুগত্য স্বীকার করলে তিনি বলতেনঃ তোমার কাছ থেকে বায়’আত নিয়েছি, কাজেই এখন তুমি যেতে পারো। [সুনানে আবু দাউদ : ২৯৪১]


হাদিসের মান : সহিহ হাদিস



23806 OK

(২৯৪২)

সহিহ হাদিস

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي أَبُو عَقِيلٍ، زُهْرَةُ بْنُ مَعْبَدٍ عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ هِشَامٍ، قَالَ وَكَانَ قَدْ أَدْرَكَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَذَهَبَتْ بِهِ أُمُّهُ زَيْنَبُ بِنْتُ حُمَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ بَايِعْهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ `‏ هُوَ صَغِيرٌ ‏`‏ ‏.‏ فَمَسَحَ رَأْسَهُ ‏.‏


আবদুল্লাহ ইবনু হিশাম (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর যুগ পান। তার মা যাইনাব বিনতু হুমাইদ (রাঃ) তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর নিকট গিয়ে বলেন, হে আল্লাহর রাসূল! এর বাই’আত নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ সে তো ছোট, পরে তিনি তার মাথায় হাত বুলিয়ে দেন। [সুনানে আবু দাউদ : ২৯৪২]


হাদিসের মান : সহিহ হাদিস