(১৭২) জিহাদ [হাদিসের সীমা (২৪৭৭ – ২৭৮৭), সর্বমোট হাদিসঃ ৩১১টি]

অনুচ্ছেদ-৫০ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২৩৫টি]


ঘোড়ার প্রতিপালন ও রক্ষনাবেক্ষনে যত্নবান হওয়া ও এর নিতম্বে হাত বুলানো




23417 OK

(২৫৫৩)

হাসান হাদিস

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعِيدٍ الطَّالْقَانِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُهَاجِرِ، حَدَّثَنِي عَقِيلُ بْنُ شَبِيبٍ، عَنْ أَبِي وَهْبٍ الْجُشَمِيِّ، - وَكَانَتْ لَهُ صُحْبَةٌ - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏`‏ ارْتَبِطُوا الْخَيْلَ وَامْسَحُوا بِنَوَاصِيهَا وَأَعْجَازِهَا ‏`‏ ‏.‏ أَوْ قَالَ ‏`‏ أَكْفَالِهَا ‏`‏ ‏.‏ ‏`‏ وَقَلِّدُوهَا وَلاَ تُقَلِّدُوهَا الأَوْتَارَ ‏`‏ ‏.‏


আবূ ওয়াহব আল-জুশামী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা (যুদ্ধের জন্য) ঘোড়া প্রস্তুত রাখবে এবং এর কপালের চুল ও নিতম্বে হাত বুলাবে। অথবা তিনি বলেছেন, এর নিতম্বে হাত বুলাবে এবং গলায় মালা পরাবে, কিন্তু ধনুকের তারের মালা পরাবে না। [সুনানে আবু দাউদ : ২৫৫৩]


হাদিসের মান : হাসান হাদিস