(১৭০) তালাক [হাদিসের সীমা (২১৭৫ – ২৩১২), সর্বমোট হাদিসঃ ১৩৮টি]

অনুচ্ছেদ-১৩ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১০৯টি]


(স্ত্রীকে এরূপ বলা) তোমার ব্যাপার তোমার হাতে




23068 OK

(২২০৪)

যঈফ হাদিস

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، قَالَ قُلْتُ لأَيُّوبَ هَلْ تَعْلَمُ أَحَدًا قَالَ بِقَوْلِ الْحَسَنِ فِي أَمْرُكِ بِيَدِكِ ‏.‏ قَالَ لاَ إِلاَّ شَىْءٌ حَدَّثَنَاهُ قَتَادَةُ عَنْ كَثِيرٍ مَوْلَى ابْنِ سَمُرَةَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِهِ قَالَ أَيُّوبُ فَقَدِمَ عَلَيْنَا كَثِيرٌ فَسَأَلْتُهُ فَقَالَ مَا حَدَّثْتُ بِهَذَا قَطُّ فَذَكَرْتُهُ لِقَتَادَةَ فَقَالَ بَلَى وَلَكِنَّهُ نَسِيَ ‏.‏


হাম্মাদ ইবনু যায়িদ (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, একদা আমি আইয়ুব (রহঃ)-কে জিজ্ঞেস করি, আপনি কি এমন কাউকে জানেন যিনি হাসান বাসরীর মতো বলেন, তোমার ব্যাপার তোমার হাতে? তিনি বললেন, না। তবে ক্বাতাদাহ…আবূ হুরাইরা (রাঃ) হতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর সূত্রে অনুরূপ বলেছেন। [২২০৪]

দুর্বলঃ যঈফ সুনান আত-তিরমিযী (২০৫/১১৯৪), যঈফ সুনান নাসায়ী (২২২/৩৪১০) [সুনানে আবু দাউদ : ২২০৪]


[[২২০৪] তিরমিযী, নাসায়ী। ইমাম তিরমিযী বলেন: এই হাদীসটি গরীব। ইমাম নাসায়ী বলেন: এই হাদীসটি মুনকার। আল্লামা মুনযিরী ও ইবনুল কাইয়্যিম একে স্বীকৃতি দিয়েছেন।]


হাদিসের মান : যঈফ হাদিস



23069 OK

(২২০৫)

সহিহ মাকতু

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، فِي أَمْرُكِ بِيَدِكِ ‏.‏ قَالَ ثَلاَثٌ ‏.‏


ক্বাতাদাহ (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি হাসান বাসরী (রহঃ) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, “তোমার ব্যাপার তোমার হাতে” বললে তিন তালাক বর্তাবে। [সুনানে আবু দাউদ : ২২০৫]


হাদিসের মান : সহিহ মাকতু