(১৬৬) যাকাত [হাদিসের সীমা (১৫৫৬ – ১৭০০), সর্বমোট হাদিসঃ ১৪৬টি]

অনুচ্ছেদ-২৬ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৬৩টি]


এক ব্যক্তিকে কি পরিমাণ মাল যাকাত দেয়া যায় ?




22502 OK

(১৬৩৮)

সহিহ হাদিস

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ عُبَيْدٍ الطَّائِيُّ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، زَعَمَ أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَدَاهُ بِمِائَةٍ مِنْ إِبِلِ الصَّدَقَةِ - يَعْنِي دِيَةَ الأَنْصَارِيِّ الَّذِي قُتِلَ بِخَيْبَرَ ‏.


বুশাইর ইবনু ইয়াসার (রহ:) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, সাহল ইবনু আবূ হাসমাহ (রাঃ) নামক এক আনসারী তাকে বলেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে দিয়াত হিসেবে একশো যাকাতের উট দান করেছেন। অর্থাৎ সেই আনসারীর দিয়াত যিনি খায়বারে নিহত হয়েছিলেন।)

সহীহ : বুখারী ও মুসলিম দীর্ঘভাবে। সামনে তা আসছে (৪৫২০ নং হাদীসে)। [সুনানে আবু দাউদ : ১৬৩৮]


হাদিসের মান : সহিহ হাদিস