(১৬৬) যাকাত [হাদিসের সীমা (১৫৫৬ – ১৭০০), সর্বমোট হাদিসঃ ১৪৬টি]

অনুচ্ছেদ-১৬ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৯৫টি]


খেজুরের পরিমাণ কখন অনুমান করবে?




22470 OK

(১৬০৬)

যঈফ হাদিস

حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أُخْبِرْتُ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - أَنَّهَا قَالَتْ وَهِيَ تَذْكُرُ شَأْنَ خَيْبَرَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَبْعَثُ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ إِلَى يَهُودِ خَيْبَرَ فَيَخْرِصُ النَّخْلَ حِينَ يَطِيبُ قَبْلَ أَنْ يُؤْكَلَ مِنْهُ ‏.‏


আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি খায়বারের আলোচনা প্রসঙ্গে বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আবদুল্লাহ ইবনু রাওয়াহা (রাঃ)-কে খায়বারের ইহুদীদের কাছে প্রেরণ করলেন। তিনি গাছের খেজুর অনুমানে নির্ধারণ করতেন- যখন তা পুষ্ট হতো, তবে খাওয়ার উপযোগী হওয়ার পূর্বে। [১৬০৬] [সুনানে আবু দাউদ : ১৬০৬]


[[১৬০৬] আহমাদ, ইবনু খুযাইমাহ (হাঃ ২৩১৫, ‘আবদুর রাযযাক্ব মুসান্নাফ (হাঃ ৭২১৯) ইবনু জুরাইজ হতে। এর সানাদে নাম উল্লেখহীন জনৈক ব্যক্তি রয়েছে।]


হাদিসের মান : যঈফ হাদিস