(১৬৬) যাকাত [হাদিসের সীমা (১৫৫৬ – ১৭০০), সর্বমোট হাদিসঃ ১৪৬টি]

অনুচ্ছেদ-১১ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১০৭টি]


দাস-দাসীর যাকাত সম্পর্কে




22458 OK

(১৫৯৪)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَيَّاضٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ رَجُلٍ، عَنْ مَكْحُولٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ `‏ لَيْسَ فِي الْخَيْلِ وَالرَّقِيقِ زَكَاةٌ إِلاَّ زَكَاةُ الْفِطْرِ فِي الرَّقِيقِ ‏`‏ ‏.‏


আবূ হুরাইরাহ (রা.) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ঘোড়া ও দাস-দাসীতে কোন যাকাত নেই। কিন্তু দাস-দাসীর পক্ষ হতে সদাক্বাতুল ফিতর (ফিতরাহ) দিতে হবে। [সুনানে আবু দাউদ : ১৫৯৪]


হাদিসের মান : সহিহ হাদিস



22459 OK

(১৫৯৫)

সহিহ হাদিস

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ `‏ لَيْسَ عَلَى الْمُسْلِمِ فِي عَبْدِهِ وَلاَ فِي فَرَسِهِ صَدَقَةٌ ‏`‏ ‏.


আবূ হুরাইরাহ্‌ (রা.) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসলিমদের উপর তার দাস-দাসী ও তার ঘোড়ার কোন যাকাত নেই।

সহীহঃ বুখারী ও মুসলিম। [সুনানে আবু দাউদ : ১৫৯৫]


হাদিসের মান : সহিহ হাদিস