(১৬৪) কুরআন তিলাওয়াতের সিজদাসমূহ [হাদিসের সীমা (১৪০১ – ১৪১৫), সর্বমোট হাদিসঃ ১৫টি]

অনুচ্ছেদ-৩২৯ [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ১৩টি]


যার ধারণা, ‘মুফাস্‌সল’ সূরাহগুলোতে সিজদা নেই




22266 OK

(১৪০৩)

যঈফ হাদিস

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَزْهَرُ بْنُ الْقَاسِمِ، - قَالَ مُحَمَّدٌ رَأَيْتُهُ بِمَكَّةَ - حَدَّثَنَا أَبُو قُدَامَةَ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَسْجُدْ فِي شَىْءٍ مِنَ الْمُفَصَّلِ مُنْذُ تَحَوَّلَ إِلَى الْمَدِينَةِ ‏.‏


ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় আগমনের পর মুফাস্‌সলের কোথাও সিজদা করেননি। [১৪০৩]

দুর্বল : মিশকাত (১০৩৪)। [সুনানে আবু দাউদ : ১৪০৩]


[[১৪০৩] এর সানাদ দুর্বল। আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন, সানাদে ইবনু কুদামাহ হচ্ছে হারিস ইবনু ‘উবাইদ। হাফিয ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেন : সত্যবাদী, তবে ভুল করেন। ‘আত-তাহযীব’ গ্রন্থে রয়েছে : ইমাম আহমাদ বলেন : তিনি মুয্‌তারিবুল হাদীস। ইমাম আবূ হাতিম বলেন : তিনি ঐরূপ মজবুত নন।]


হাদিসের মান : যঈফ হাদিস



22267 OK

(১৪০৪)

সহিহ হাদিস

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ قَرَأْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم النَّجْمَ فَلَمْ يَسْجُدْ فِيهَا ‏.‏


যায়িদ ইবনু সাবিত (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সম্মুখে সূরাহ নাজ্‌ম তিলাওয়াত করেছি কিন্তু তিনি এ সূরাহ্‌তে সিজদা করেননি। [সুনানে আবু দাউদ : ১৪০৪]


হাদিসের মান : সহিহ হাদিস



22268 OK

(১৪০৫)

নির্ণীত নয়

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا أَبُو صَخْرٍ، عَنِ ابْنِ قُسَيْطٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ كَانَ زَيْدٌ الإِمَامَ فَلَمْ يَسْجُدْ فِيهَا ‏.‏


খারিজাহ ইবনু যায়িদ ইবনু সাবিত (রহঃ) হতে তার পিতা থেকে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিতঃ

পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, যায়িদ (রাঃ) ইমাম হওয়া সত্ত্বেও সিজদা করেননি। [১৪০৫] [সুনানে আবু দাউদ : ১৪০৫]


[[১৪০৫] ইবনু খুযাইমাহ (হা/৫৬৬), সহিহ আবু দাউদ]


হাদিসের মান : নির্ণীত নয়