(১৬৩) রমযান মাস [হাদিসের সীমা (১৩৭১ – ১৪০০), সর্বমোট হাদিসঃ ৩০টি]

অনুচ্ছেদ-৩২৪ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৪টি]


যিনি বলেন, রমাযানের যে কোন রাতে শবে ক্বদর অনুষ্ঠিত হয়




22250 OK

(১৩৮৭)

যঈফ হাদিস

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ زَنْجُويَهْ النَّسَائِيُّ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَسْمَعُ عَنْ لَيْلَةِ الْقَدْرِ فَقَالَ ‏ `‏ هِيَ فِي كُلِّ رَمَضَانَ ‏`‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ سُفْيَانُ وَشُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ مَوْقُوفًا عَلَى ابْنِ عُمَرَ لَمْ يَرْفَعَاهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏


‘আবদুল্লাহ্‌ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ‘লাইলাতুল ক্বদর’ সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তা আমি শুনি। তিনি বলেছেনঃ তা পুরো রমাযানেই নিহিত আছে। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, সুফয়ান ও শু’বাহ এ হাদীসটি আবূ ইসহাক্ব হতে ইবনু ‘উমারের নিজস্ব বক্তব্য রূপে বর্ণনা করেছেন, তাঁরা এর সানাদ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পর্যন্ত পৌঁছাননি। [১৩৮৭]

দুর্বলঃ সহীহ্‌ হচ্ছে মাওকূফ। [সুনানে আবু দাউদ : ১৩৮৭]


[১৩৮৭] বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (৪/৩০৭)। এর সানাদ দুর্বল। ক্বদর রাত বিষয়ক (১৩৭৮-১৩৮৭ নং) হাদীসসমূহ হতে শিক্ষা : ১। ক্বদরের রাত রমযান মাসেই নিহিত। ২। এটি খুবই ফাযীলাতপূর্ণ রাত। ৩। এ রাত রমাযানের শেষ দশকের বিজোড় রাত সমূহে নিহিত। ৪। প্রতি বছর ক্বদর রাত একই তারিখে অনুষ্ঠিত হয় না। বরং তা পরিবর্তন হয়। কাজেই বিজোড় রাতগুলোর মধ্যে কোনটিকে নির্দিষ্ট না করে রমাযানের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ এগুলোর প্রতিটি রাতেই ক্বদর অনুসন্ধান করতে হবে।]


হাদিসের মান : যঈফ হাদিস