(১৫৯) সালাত (নামায) [হাদিসের সীমা (৩৯১ – ১১৬০), সর্বমোট হাদিসঃ ৭৭০টি]

অনুচ্ছেদ-২১৮ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৮৭টি]


জুমু’আর দিন ফজরের সালাতে যে সূরা পড়বে




21937 OK

(১০৭৪)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُخَوَّلِ بْنِ رَاشِدٍ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ تَنْزِيلَ السَّجْدَةِ وَ ‏{‏ هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ حِينٌ مِنَ الدَّهْرِ ‏}‏ ‏.‏


ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আহর দিন ফাজ্‌রের সালাত সূরাহ তান্‌যীলুস সাজ্‌দাহ ও ‘হাল আতা ‘আলাল ইনসানি হীনুম্‌-মিনাদ্‌দাহরী’ পাঠ করতেন।

সহীহঃ মুসলিম। [সুনানে আবু দাউদ : ১০৭৪]


হাদিসের মান : সহিহ হাদিস



21938 OK

(১০৭৫)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ مُخَوَّلٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ وَزَادَ فِي صَلاَةِ الْجُمُعَةِ بِسُورَةِ الْجُمُعَةِ وَ ‏{‏ إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ ‏}‏ ‏.‏


মুখাব্বিল (রহঃ) থেকে বর্ণিতঃ

উপরোক্ত হাদীসটি একই সানাদে ও অর্থে বর্ণিত হয়েছে। তাতে এও রয়েছেঃ জুমু’আর সালাতের ক্বিরাআতে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আহ ও সূরাহ “ইযা জাআকাল মুনাফিকুল” পাঠ করতেন।

সহীহঃ মুসলিম। [সুনানে আবু দাউদ : ১০৭৫]


হাদিসের মান : সহিহ হাদিস