(১৫৯) সালাত (নামায) [হাদিসের সীমা (৩৯১ – ১১৬০), সর্বমোট হাদিসঃ ৭৭০টি]

অনুচ্ছেদ-১৬৬ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২৫০টি]


নাক দিয়ে সাজদাহ্ করা




21774 OK

(৯১১)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا عِيسَى، عَنْ مَعْمَرٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رُئِيَ عَلَى جَبْهَتِهِ وَعَلَى أَرْنَبَتِهِ أَثَرُ طِينٍ مِنْ صَلاَةٍ صَلاَّهَا بِالنَّاسِ ‏.‏ قَالَ أَبُو عَلِيٍّ هَذَا الْحَدِيثُ لَمْ يَقْرَأْهُ أَبُو دَاوُدَ فِي الْعَرْضَةِ الرَّابِعَةِ ‏.‏


আবূ সাঈদ আল-খুদরী (রা:) থেকে বর্ণিতঃ

একদা লোকদেরকে নিয়ে জামা‘আতে সালাত আদায়ের পর রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কপালে ও নাকে মাটি লেগে থাকতে দেখা যায়।

সহীহ : বুখারী ও মুসলিম। [সুনানে আবু দাউদ : ৯১১]


হাদিসের মান : সহিহ হাদিস