(১৫৯) সালাত (নামায) [হাদিসের সীমা (৩৯১ – ১১৬০), সর্বমোট হাদিসঃ ৭৭০টি]

অনুচ্ছেদ-১৩৩ [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৪৮টি]


মাগরিব সলাতে ক্বিরাআত সংক্ষেপ করা




21676 OK

(৮১৩)

সহিহ মাকতু

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، أَنَّ أَبَاهُ، كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْمَغْرِبِ بِنَحْوِ مَا تَقْرَءُونَ ‏{‏ وَالْعَادِيَاتِ ‏}‏ وَنَحْوِهَا مِنَ السُّوَرِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ هَذَا يَدُلُّ عَلَى أَنَّ ذَاكَ مَنْسُوخٌ وَهَذَا أَصَحُّ ‏.‏


হিশাম ইবনু ‘উরওয়াহ থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমার পিতা মাগরিবের সলাতে তোমাদের মতই সূরাহ আল ‘আদিয়াত ও অনুরূপ দীর্ঘ সূরাহ পড়তেন।
ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ হাদীস প্রমাণ করে, মাগরিব সলাতে দীঘ সূরাহ পাঠ রহিত হয়ে গেছে। আর এটাই সহীহ। [সুনানে আবু দাউদ : ৮১৩]


হাদিসের মান : সহিহ মাকতু



21677 OK

(৮১৪)

যঈফ হাদিস

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ السَّرْخَسِيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ قَالَ مَا مِنَ الْمُفَصَّلِ سُورَةٌ صَغِيرَةٌ وَلاَ كَبِيرَةٌ إِلاَّ وَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَؤُمُّ النَّاسَ بِهَا فِي الصَّلاَةِ الْمَكْتُوبَةِ ‏.‏


‘আমর ইবনু শু‘আইব হতে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ফরয সলাতে ইমামতিকালে মুফাস্‌সালের ছোট-বড় সব সূরাহই পড়তে শুনেছি। [৮১৪] [সুনানে আবু দাউদ : ৮১৪]


হাদিসের মান : যঈফ হাদিস



21678 OK

(৮১৫)

যঈফ হাদিস

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا قُرَّةُ، عَنِ النَّزَّالِ بْنِ عَمَّارٍ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، أَنَّهُ صَلَّى خَلْفَ ابْنِ مَسْعُودٍ الْمَغْرِبَ فَقَرَأَ بِـ ‏{‏ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ‏}‏ ‏.


আবূ ‘উসমান আন-নাহদী থেকে বর্ণিতঃ

তিনি বলেন, একবার তিনি ইবনু মাসঊদ (রাঃ) এর পিছনে মাগরিবের সলাত আদায় করেন। তিনি সূরাহ ইখলাস পাঠ করেন। [৮১৫] [সুনানে আবু দাউদ : ৮১৫]


[[৮১৫] সম্ভবত এর দোষ হচ্ছে সানাদের নায্‌যার ইবনু ‘আম্মার, হাফিয ‘আত-তাক্বরীব গ্রন্থে বলেন, তিনি মাকবূল, এবং তিনি ইবনু ‘আব্বাস সূত্রে হাদীস মুরসাল করেন।]


হাদিসের মান : যঈফ হাদিস