
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي الْحَكَمُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ ` يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ ` . قَالَ أَبُو دَاوُدَ هَكَذَا الرِّوَايَةُ الصَّحِيحَةُ قَالَ ` دِينَارٌ أَوْ نِصْفُ دِينَارٍ ` . وَرُبَّمَا لَمْ يَرْفَعْهُ شُعْبَةُ .
ইবনু 'আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
যে ব্যক্তি হায়িয অবস্থায় স্ত্রী সঙ্গম করে তার সম্পর্কে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সে যেন এক দীনার অথবা আধা দীনার সদাক্বাহ্ করে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, সহীহ বর্ণনাসমূহে এরূপই রয়েছে। তিনি বলেন, এক দীনার অথবা আধা দীনার। শু'বাহ কখনো হাদীসটি মারফুভাবে বর্ণনা করেননি। [সুনানে আবু দাউদ : ২৬৪]
হাদিসের মান : সহিহ হাদিস

حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهَّرٍ، حَدَّثَنَا جَعْفَرٌ، - يَعْنِي ابْنَ سُلَيْمَانَ - عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ الْبُنَانِيِّ، عَنْ أَبِي الْحَسَنِ الْجَزَرِيِّ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِذَا أَصَابَهَا فِي أَوَّلِ الدَّمِ فَدِينَارٌ وَإِذَا أَصَابَهَا فِي انْقِطَاعِ الدَّمِ فَنِصْفُ دِينَارٍ . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ قَالَ ابْنُ جُرَيْجٍ عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ مِقْسَمٍ .
ইবনু 'আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, হায়িযের শুরুর অবস্থায় স্ত্রী সহবাস করলে এক দীনার কাফফারা দিতে হবে। আর হায়িয বন্ধ হওয়ার কাছাকাছি সময় সহবাস করলে আধা দীনার কাফফারা দিতে হবে। [সুনানে আবু দাউদ : ২৬৫]
হাদিসের মান : সহিহ মাওকুফ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ خُصَيْفٍ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ` إِذَا وَقَعَ الرَّجُلُ بِأَهْلِهِ وَهِيَ حَائِضٌ فَلْيَتَصَدَّقْ بِنِصْفِ دِينَارٍ ` . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَا قَالَ عَلِيُّ بْنُ بَذِيمَةَ عَنْ مِقْسَمٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً وَرَوَى الأَوْزَاعِيُّ عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ` آمُرُهُ أَنْ يَتَصَدَّقَ بِخُمْسَىْ دِينَارٍ ` . وَهَذَا مُعْضَلٌ .
ইবনু 'আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কেউ তার হায়িযগ্রস্তা স্ত্রীর সাথে সহবাস করলে সে যেন অর্ধ দীনার সদাক্বাহ করে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, 'আলী ইবনু বাযীমাহ মিক্বসাম হতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সূত্রে মুরসাল হিসেবে এরূপই বর্ণনা করেছেন। [২৬৫]
দূর্বল।
'আবদুল হামীদ ইবনু 'আবদুর রহমান হতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমি তাকে দু'-পঞ্চামাংশ দীনার সদাক্বাহ করার নির্দেশ দেই। এটি হাদীসটি মু'দাল।
দুর্বল। [সুনানে আবু দাউদ : ২৬৬]
[[২৬৫] তিরমিযী (অধ্যায় : পবিত্রতা, অনু: ঋতুবতী স্ত্রীর সাথে সহবাসের কাফফারা, হা: ১৩৬), দারিমী (অধ্যায় : সলাত : অনু: যা করলে তার উপর কাফফারা অবাধারিত, হা: ১১০৫), আহমাদ (১/২৭২, হা ১১০৫), আহমাদ (১/২৭২, হা: ২৪৫৮), বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (১/৩১৬), সকলেই শারীক সূত্রে খুসাইফ হতে। আহমাদ শাকির এর সানাদকে সহীহ বলেছেন। ‘আওনুল মা’বুদে রয়েছে : হাদীসের সানাদ ও মাতানে ইযতিরাব ঘটেছে। এ সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা রয়েছে।]
হাদিসের মান : যঈফ হাদিস