
حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ` نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ ` . فَقُلْتُ إِنِّي حَائِضٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ` إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ ` .
'আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, মসজিদ থেকে চাটাই এনে দাও। আমি বললাম, আমি তো ঋতুবতী। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমার হায়িয তো তোমার হাতে লেগে নেই।
সহীহঃ মুসলিম। [সুনানে আবু দাউদ : ২৬১]
[এ অনুচ্ছেদের হাদীস থেকে শিক্ষাঃ ১। হায়িযগ্রস্তার সাথে সঙ্গম করা হারাম। এ ব্যাপারে সকলে একমত। ২। হায়িযগ্রস্তার সাথে সঙ্গম ব্যতীত অন্যান্য আনন্দ ভোগ করা জায়িয। ৩। হাদিয়া ক্ববূল করা এবং তা থেকে অন্যকে কিছু দেয়া মুস্তাহাব। ৪। স্বামীর উচিত, স্ত্রীর সাথে কোমল ব্যবহার ও এমন আচরণ করা যদদ্বারা স্ত্রী আনন্দিত হয়। ৫। ঋতুবতী মহিলার মাসজিদ থেকে হাত দিয়ে কিছু নেয়া জায়িয। ৬। ঋতুবতী স্ত্রীর সাথে একত্রে পানাহার জায়িয। হায়িয অবস্থায় তাদের উচ্ছিষ্ট খাবার ও দেহের অঙ্গ প্রতঙ্গ পবিত্র। যেমন, হাত ও অনুরূপ অঙ্গ। ৭। ঋতুবতী স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন তিলাওয়াত জায়িয।]
হাদিসের মান : সহিহ হাদিস