(১৫৮) পবিত্রতা অর্জন [হাদিসের সীমা (০১ – ৩৯০), সর্বমোট হাদিসঃ ৩৯০টি]

অনুচ্ছেদ- ৫৪ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২৫২টি]


কুলি করা ও নাকে পানি দেয়ার মধ্যে পার্থক্য করা




21002 OK

(১৩৯)

যঈফ হাদিস

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ لَيْثًا، يَذْكُرُ عَنْ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ دَخَلْتُ - يَعْنِي - عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَتَوَضَّأُ وَالْمَاءُ يَسِيلُ مِنْ وَجْهِهِ وَلِحْيَتِهِ عَلَى صَدْرِهِ فَرَأَيْتُهُ يَفْصِلُ بَيْنَ الْمَضْمَضَةِ وَالاِسْتِنْشَاقِ ‏.‏


ত্বালহা (রহঃ) তাঁর পিতা হতে তাঁর দাদার সূত্র থেকে বর্ণিতঃ

আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এমন সময় গেলাম যখন তিনি উযু করছিলেন, উযুর পানি তাঁর মুখ ও দাড়ি গড়িয়ে তাঁর বুকের উপর পড়ছিল। আমি দেখলাম, তিনি পৃথকভাবে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। [১৩৮] [সুনানে আবু দাউদ : ১৩৯]


[[১৩৮] ১৩২ নং হাদীসের টিকায় এ সানাদ সম্পর্কে আলোচনা গত হয়েছে। ‘আওনুল মা’বুদে রয়েছে এর সনদ দুর্বল, এর দ্বারা দলীল প্রতিষ্ঠিত হতে পারে না।]


হাদিসের মান : যঈফ হাদিস