(১৫৮) পবিত্রতা অর্জন [হাদিসের সীমা (০১ – ৩৯০), সর্বমোট হাদিসঃ ৩৯০টি]

অনুচ্ছেদ-৪২ [মোট হাদিসঃ ৪টি] [অবশিষ্ট হাদিসঃ ৩০৭টি]


নাবীয (খেজুরের শরবত) দিয়ে উযু করা




20947 OK

(৮৪)

যঈফ হাদিস

حَدَّثَنَا هَنَّادٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، قَالاَ حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي فَزَارَةَ، عَنْ أَبِي زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ لَيْلَةَ الْجِنِّ ‏`‏ مَا فِي إِدَاوَتِكَ ‏`‏ ‏.‏ قَالَ نَبِيذٌ ‏.‏ قَالَ ‏`‏ تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ ‏`‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَقَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَنْ أَبِي زَيْدٍ أَوْ زَيْدٍ كَذَا قَالَ شَرِيكٌ وَلَمْ يَذْكُرْ هَنَّادٌ لَيْلَةَ الْجِنِّ ‏.


আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জ্বীন আগমনের রাতে তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার পাত্রে কি আছে? আবদুল্লাহ (রাঃ) বলেন, নাবীয। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, খেজুর পবিত্র আর পানি পবিত্রকারী। [৮৪]

শারীফ (র) বলেন, হান্নান ‘‘জ্বীন আগননের রাত’’ কথাটি উল্লেখ করেননি।

দুর্বলঃ মিশকাত ৪৮০। [সুনানে আবু দাউদ : ৮৪]


[[৮৪] তিরমিযী (অধ্যায়ঃ পবিত্রতা , অনুঃ নাবীয দিয়ে উযু করা, হাঃ ৮৮), ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা , অনুঃ নাবীয দিয়ে উযু করা , হাঃ ৩৮৪), আহমাদ (১/৪০২) ‘আয-যাওযায়িদ’ গ্রন্থে রয়েছেঃ হাদিসটির মূল বিষয় বর্তায় আবূ যায়িদ-এর উপর। তিনি হাদীস বিশারদ ইমামগণের নিকট অজ্ঞাত। যেমনটি তিরিমিযী ও অন্যান্যরা উল্লেখ করেছেন। আহমাদ শাকিরও এর সানাদকে দুর্বল বলেন। এর দোষ হচ্ছে আবূ যায়িদ। তিনি অজ্ঞাত লোক। ইবনু ‘আবদুল বার ‘আল ইসতিয়াব’ গ্রন্থে বলেন, মুহাদ্দিসগণের নিকট আবূ যায়িদ অজ্ঞাত। আবূ ফাযারার বর্ণনা ছাড়া তাকে চেনা যায় না। ইবনু মাসউদ সূত্রে নাবীয দ্বারা উযু করা সম্পর্কে বর্ণিত তাঁর হাদীসটি মুনকার, ভিত্তিহীন ও প্রমাণহীন। ইমাম বাগাভী ‘শারহু সুন্নাহ’ গ্রন্থে বলেন, তাঁর হাদীস প্রমানিত নয়।]


হাদিসের মান : যঈফ হাদিস



20948 OK

(৮৫)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ، عَنْ عَلْقَمَةَ، قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ مَنْ كَانَ مِنْكُمْ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ الْجِنِّ فَقَالَ مَا كَانَ مَعَهُ مِنَّا أَحَدٌ ‏.‏


আলক্বামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) কে জিজ্ঞেস করেছিলাম, জ্বীন আগমনের রাতে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর সঙ্গে আপনাদের মধ্যকার কে ছিলেন? তিনি বললেন, তাঁর সাথে আমাদের কেউ ছিল না। [সুনানে আবু দাউদ : ৮৫]


[হাদীস থেকে শিক্ষাঃ হাদীসটি প্রমাণ করে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জ্বীনদেরও নাবী।]


হাদিসের মান : সহিহ হাদিস



20949 OK

(৮৬)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، أَنَّهُ كَرِهَ الْوُضُوءَ بِاللَّبَنِ وَالنَّبِيذِ وَقَالَ إِنَّ التَّيَمُّمَ أَعْجَبُ إِلَىَّ مِنْهُ ‏.‏


আত্বা (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি দুধ ও ‘নাবীয’ দ্বারা উযু করা অপছন্দ করতেন এবং বলতেন, আমার মতে এর চেয়ে তায়াম্মুম করা বেশি শ্রেয়। [সুনানে আবু দাউদ : ৮৬]


[হাদীস থেকে শিক্ষাঃ দুধ ও নাবীয দ্বারা উযু শুদ্ধ হবে না।]


হাদিসের মান : সহিহ হাদিস



20950 OK

(৮৭)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا أَبُو خَلْدَةَ، قَالَ سَأَلْتُ أَبَا الْعَالِيَةِ عَنْ رَجُلٍ، أَصَابَتْهُ جَنَابَةٌ وَلَيْسَ عِنْدَهُ مَاءٌ وَعِنْدَهُ نَبِيذٌ أَيَغْتَسِلُ بِهِ قَالَ لاَ ‏.‏


আবু খালদা (রহঃ) থেকে বর্ণিতঃ

আমি আবুল ‘আলিয়াকে জিজ্ঞেস করেছিলাম, এক ব্যাক্তির গোসল ফরয হয়েছে, কিন্তু তার কাছে পানি নেই, বরং নাবীয আছে। সে কি নাবীয দিয়ে গোসল করবে? তিনি বললেন, না। [সুনানে আবু দাউদ : ৮৭]


হাদিসের মান : সহিহ হাদিস