(১৫৮) পবিত্রতা অর্জন [হাদিসের সীমা (০১ – ৩৯০), সর্বমোট হাদিসঃ ৩৯০টি]

অনুচ্ছেদ-১৩ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৬৭টি]


কোন ব্যক্তি রাতে পাত্রে পেশাব করে তা নিকটে রেখে দেয়া




20887 OK

(২৪)

হাসান সহিহ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ حُكَيْمَةَ بِنْتِ أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ، عَنْ أُمِّهَا، أَنَّهَا قَالَتْ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَدَحٌ مِنْ عَيْدَانٍ تَحْتَ سَرِيرِهِ يَبُولُ فِيهِ بِاللَّيْلِ ‏.‏


হুকাইমাহ বিনতু উমাইমাহ বিনতু রুক্বাইক্বাহ তাঁর মা থেকে বর্ণিতঃ

তিনি বলেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর একটি কাঠের পাত্র ছিল। সেটি তাঁর খাটের নিচে থাকত। রাতের বেলায় তিনি তাতে পেশাব করতেন। [সুনানে আবু দাউদ : ২৪]


[হাদীস থেকে শিক্ষাঃ ১। রাতে পেশাব করার উদ্দেশে ঘরে পেশাবের পাত্র রাখা জায়িয। ২। প্রয়োজনে নিজ পরিবারের সদস্যের (উপস্থিতিতে ) তার নিকটবর্তী স্থানে বসে পেশাব করা বৈধ।]


হাদিসের মান : হাসান সহিহ