(১৫৮) পবিত্রতা অর্জন [হাদিসের সীমা (০১ – ৩৯০), সর্বমোট হাদিসঃ ৩৯০টি]

অনুচ্ছেদ-৯ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৭৩টি]


যে ব্যক্তি অপবিত্র অবস্থায় আল্লাহর যিকির করে




20881 OK

(১৮)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ، - يَعْنِي الْفَأْفَاءَ - عَنِ الْبَهِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ عَلَى كُلِّ أَحْيَانِهِ ‏.‏


আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসুলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বাবস্থায় আল্লাহর যিকর করতেন।

সহীহঃ মুসলিম। [সুনানে আবু দাউদ : ১৮]


[হাদীস থেকে শিক্ষাঃ হাদীসটি প্রমান করে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পবিত্র, উযুবিহীন, জুনুবী, বসে দাড়িয়ে,হেলান দিয়ে , হাটা ও আরোহী সকল অবস্থায়ই আল্লাহর যিকর করতেন। এখানে যিকর কথাটি ব্যাপক অর্থবোধক (‘আম-, যা তাসবীহ, তাহলীল, তাকবীর, তাহমীদ, ইস্তিগফার, দরূদ সকল প্রকার যিকর শামিল করে। মুসলিমগণের ঐক্যমতে এরূপ করা শারী‘আত সম্মত। তবে পেশাব-পায়খানায় এবং সহবাসের অবস্থায় বাদে। কেননা এ দু‘অবস্থায় যিকর করা অপছন্দনীয়।]


হাদিসের মান : সহিহ হাদিস