(১৩) আযান [হাদিসের সীমা (৬০৩ - ৮৭৫), সর্বমোট হাদিসঃ ২৭৫টি]

১০/১২৪. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৮২টি]


রুকূ‘ হতে মাথা উঠানোর সময় ইমাম ও মুক্তাদী যা বলবেন ।




801 OK

(৭৯৫)

সহিহ হাদিস

حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَالَ ‏`‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏`‏‏.‏ قَالَ ‏`‏ اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ‏`‏‏.‏ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ يُكَبِّرُ، وَإِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ قَالَ ‏`‏ اللَّهُ أَكْبَرُ ‏`‏‏.‏


আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন 'سَمِعَ اللهُ لِمَن حَمِدَه' বলে (রুকূ’ থেকে উঠতেন) তখন 'اللَّهُمَّ رَبَّناَ وَلَكَ الحَمدُ' বলতেন, আর তিনি যখন রুকূ’তে যেতেন এবং রুকূ’ থেকে মাথা উঠাতেন, তখন তাক্‌বীর বলতেন এবং উভয় সিজ্‌দা থেকে যখন দাঁড়াতেন, তখন 'اللَّهُ أَكبَر' বলতেন। [সহিহ বুখারী : ৭৯৫]


হাদিসের মান : সহিহ হাদিস