Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৯২৮

Edit
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ قَالَ عَادَ أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ الْحَسَنَ بْنَ عَلِيٍّ فَقَالَ لَهُ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَعَائِدًا جِئْتَ أَمْ زَائِرًا فَقَالَ أَبُو مُوسَى بَلْ جِئْتُ عَائِدًا فَقَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ عَادَ مَرِيضًا بَكَرًا شَيَّعَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ كُلُّهُمْ يَسْتَغْفِرُ لَهُ حَتَّى يُمْسِيَ وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ وَإِنْ عَادَهُ مَسَاءً شَيَّعَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ كُلُّهُمْ يَسْتَغْفِرُ لَهُ حَتَّى يُصْبِحَ وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ

আবু মূসা আল আশয়ারী থেকে বর্ণিতঃ

আবু মূসা আল আশয়ারী হাসানকে তাঁর রুগ্নাবস্থায় দেখতে এলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাঁকে বললেন, আপনি কি তাকে দেখতে এসেছেন না বেড়াতে এসেছেন? আবু মূসা বললেন, বরং আমি হাসানকে দেখতে এসেছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন রোগীকে সকাল বেলা দেখতে আসে, তাঁর পিছু পিছু সত্তর হাজার ফেরেশতা আসে, সকলেই তার জন্য সন্ধ্যা পর্যন্ত ক্ষমা চাইতে থাকে। আর জন্নাতে তাঁর জন্য পাকা খেজুরে পরিপূর্ণ একটা খেজুর গাছ থাকবে। আর সে যদি সন্ধ্যাবেলা তাকে দেখতে আসে, তার পিছু পিছু সত্তর হাজার ফেরেশতা আসে, সকলেই তার জন্য সকাল পর্যন্ত ক্ষমা চাইতে থাকে। আর জান্নাতে তার জন্য পাকা খেজুরে পরিপূর্ণ একটা খেজুর গাছ থাকবে।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৯২৮ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৯২৯) Edit