আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, “আমার উম্মাতের জন্যে আমি যদি কঠিন মনে না করতাম, তবে আমি তাদেরকে প্রত্যেক নামাযের আগে মিসওয়াক করার আদেশ দিতাম এবং ইশার নামাযকে রাতের প্রথম এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্বিত করাতাম। কেননা রাতের প্রথম এক-তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা সর্বনিম্ন আকাশে নেমে আসেন এবং ফজর পর্যন্ত সেখানে থাকেন। তখন একজন ঘোষক ঘোষণা করে, ‘কোনো প্রার্থনাকারী আছে কি, যাকে দেয়া হবে। কোনো দুআকারী আছে কি, যার দুআ কবুল করা হবে, কোনো রোগী আছে কি, যে রোগ নিরাময় চায়, তাহলে তার রোগ নিরাময় করা হবে। কোনো গুনাহগার ব্যক্তি আছে কি যে ক্ষমাপ্রাথী, তার গুনাহ মাফ করা হবে’?”