আলী ইবনে আবী তালিব থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশত্রুমে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা গাছে উঠেছিলেন। তিনি তাঁকে গাছ থেকে একটা জিনিস আনতে বলেছিলেন। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গাছে আরোহণের সময় সাহাবীগণ তার পায়ের গোছার দিকে তাকালেন। তার পায়ের গোছার শীর্ণতা দেখে তারা হাসতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমরা হাসছ কেনো? নিশ্চয়ই আব্দুল্লাহর পায়ের গোছা কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে ভারি হবে।”