Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৮৩৮০

Edit
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ حَدَّثَنَا مَالِكٌ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ مِنْ آلِ ابْنِ الْأَزْرَقِ أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ وَهُوَ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنْ الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ مِنْ مَاءِ الْبَحْرِ قَالَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

একদা কিছু লোক যারা সাগরে শিকার করছিলো, তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে এলো এবং তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ প্রশ্ন করলো, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা লোকেরা সমুদ্রে ভ্রমণ করি এবং আমাদের সাথে পান করার জন্যে সামান্য পানি নিয়ে যাই। এটা দিয়ে ওযু করলে, আমরা তৃষ্ণার্ত থাকবো আর পান করলে ওযুর পানি পাবো না। আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারবো?” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “হ্যাঁ! ওযু করতে পারবে। সমুদ্রের পানি পবিত্র এবং সমুদ্রের মৃত মাছ হালাল।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ৩টি


(১)

হাদিস নং ৮৩৮০ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৮৫৫৭) Edit

(২)

হাদিস নং ৮৩৮০ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৮৭৩৭) Edit

(৩)

হাদিস নং ৮৩৮০ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ২২০২১) Edit