হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যখন সুরমা লাগায়, তখন সে যেনো বেজোড় সংখ্যক বার লাগায়। যে ব্যক্তি এরূপ করলো, সে উত্তম কাজ করলো এবং যে তা করেনি, তার কোনো দোষ নেই। তোমাদের কেউ যখন পাথর দিয়ে ওযু করে, তখন সে যেনো বেজোড় সংখ্যায় পাথর ব্যবহার করে। কারণ আল্লাহ তায়ালা বেজোড় এবং তিনি বেজোড়কে পছন্দ করেন।”