ওয়াহিব সওদাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
হযরত আলী (রা.) একবার খুতবার সময় বলেছিলেন, নবী (সা.)-এর পর এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে? আমি বললাম আমিরুল মুমিনীন! তিনি বললেন, না, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সর্বোত্তম ব্যক্তি এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু আনহু এর পরে সর্বোত্তম ব্যক্তি এতে অবাক হওয়ার কিছুই নেই। উমারের মুখ দিয়ে প্রশান্তি কথা বলবে- এ কথা উড়িয়ে দিচ্ছিনা। এই দু’জনের পর তৃতীয় আর একজন রয়েছে, যার নাম উল্লেখ করেননি। তৃতীয় জন সম্পর্কে যদি জানাতে ইচ্ছা করতাম, তবে জানাতাম।