যাযান থেকে বর্ণিতঃ
একদিন আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো অবস্থায় একটা কিছু পান করলেন। উপস্থিত লোকেরা তাঁর দিকে তাকালো এবং অপছন্দ করলো বলে মনে হলো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তোমরা কী দেখছ? যদি দাঁড়িয়ে পান করে থাকি তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দাঁড়িয়ে পান করতে দেখেছি। আর যদি বসে পান করি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বসে পান করতে দেখেছি।