হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা নিজেদেরকে সন্দেহ করা থেকে বাঁচাও, কারণ সন্দেহ করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাচার। আর তোমরা কারো দোষ অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরী করো না, একে অন্যকে ধোঁকা দিও না, আর পরস্পর হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষণ করো না এবং পরস্পর বিরুদ্ধাচরণ করো না। বরং সবাই আল্লাহর নির্দেশ মুতাবিক ভাই ভাই হয়ে থাকো।”