Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৭১১৫

Edit
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَابْنُ نُمَيْرٍ قَالَا حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنَا مَعَ عَبْدِي حِينَ يَذْكُرُنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ هُمْ خَيْرٌ مِنْهُمْ وَإِنْ اقْتَرَبَ إِلَيَّ شِبْرًا اقْتَرَبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ اقْتَرَبَ إِلَيَّ ذِرَاعًا اقْتَرَبْتُ إِلَيْهِ بَاعًا فَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً وَقَالَ ابْنُ نُمَيْرٍ فِي حَدِيثِهِ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ حَيْثُ يَذْكُرُنِي

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ তাআলা বলেন, ‘যখনই আমার বান্দা আমাকে স্মরণ করে, আমি তার সাথে থাকি। যদি সে আমাকে অন্তরে স্মরণ করে, আমিও তাকে অন্তরে স্মরণ করি। যদি সে কোনো সমাবেশে বসে আমাকে স্মরণ করে, আমি তাকে তার চেয়েও উত্তম সমাবেশে স্মরণ করি। যদি সে এক বিঘত আমার কাছে আসে, আমি তার এক গজ কাছে যাই। যদি সে আমার এক গজ কাছে আসে, আমি তার এক বিঘত কাছে যাই। যদি সে হেঁটে আমার কাছে আসে, আমি তার কাছে দৌড়ে আসি’।” ইবনে নুমাইরের হাদিসের শুরুটা এভাবে রয়েছে যে, “আমার সম্পর্কে আমার বান্দার ধারণা অনুযায়ী, আমি তার সাথে আচরণ করি।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ৭১১৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১০২৬৭) Edit

(২)

হাদিস নং ৭১১৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১০৩৬৪) Edit