হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ ঐ ব্যক্তির উপর বরকত নাযিল করুন, যে রাতে ঘুম থেকে উঠে নিজে নামাজ পড়ে এবং তার স্ত্রীকে নামাজের জন্যে জাগায়। আর যদি তার স্ত্রী জাগতে অস্বীকার করে, তবে সে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আর আল্লাহ ঐ নারীর উপর বরকত নাযিল করুন, যে রাতে ঘুম থেকে উঠে নিজে নামাজ পড়ে এবং তার স্বামীকে নামাজের জন্যে জাগায়। আর যদি তার স্বামী জাগতে অস্বীকার করে, তবে সে তার মুখে পানি ছিটিয়ে দেয়।”